1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেনের বিরুদ্ধে,

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের বেলকুচি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে বেলকুচি মডেল কলেজের
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেনের বিরুদ্ধে, ৩০-৪-২০২৬ বরাবর সভাপতি বেলকুচি মডেল কলেজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন অত্র কলেজের (ইসলামের ইতিহাস সংস্কৃতি) সহকারী অধ্যাপক আল-মামুন।উল্লেখ্য ১৬-০৪-২০২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে প্রেরিত স্মরক নং ০৭ (ঢ-৭১৭)জাতীঃ/বিঃ/কঃপঃ/২০০২ (পার্ট)১০৬১৭.তারিখ ১৩/০১/২০২৬ প্রজ্ঞাপন মোতাবেক কলেজে অধ্যক্ষ পদ শুন্য হলে অথবা অধ্যক্ষের অবর্তমানের সংশ্লিষ্ট কলেজ কে -ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জন্য উপাধ্যক্ষ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত বিষয়সমূহে কর্তব্যরত শিক্ষকগণের মধ্য হতে জ্যেষ্ঠতম ১০ শিক্ষকের তালিকা থেকে গভর্নিং বডির প্রস্তুত ক্রমে ৩ জন শিক্ষকের একটি প্যানেল তৈরি করে পাঁচ কার্য দিবসের মধ্যে ভারপ্রাপ্ত নিয়োগের লক্ষ্যে -সকল প্রয়োজনীয় কাগজ পত্র সহ জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর প্রেরণ করতে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা তোয়াক্কা না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমালাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের ইচ্ছামত তালিকা প্রেরণ করেছেন বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেনের এমনটাই অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে।
২০২৪ সালে বেলকুচি মডেল কলেজের গভর্ণিং বডির নিয়মিত কমিটির সভাপতি হয়েছিলেন সাজ্জাদুল হক রেজা। স্বাভাবিক ভাবে সকল কর্মকান্ড পরিচালনা করেন।
এদিকে অত্র বেলকুচি মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকারের চাকুরীর মেয়াদ গত বছর ৩১ ডিসেম্বর ২০২৩ সালে চাকরির মেয়াদ ষাট বছর পূর্তি হলে কলেজের পরিচালনা পর্ষদের সর্ব সম্মতিক্রমে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরীর শর্তাবলী রেজুলেশন (সংশোধিত) ২০১৯ অনুযায়ী যথাযথ বিধান অনুসরণ পূর্বক শামীম হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে গত ০১ জানুয়ারি ২০২৪ খ্রিঃ থেকে শামীম হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আচ্ছেন।
৫ আগস্ট বৈষম্য ও কোটা সংস্কার আন্দোলনে ছাত্র–জনতার অভ্যুত্থানের পর অত্র কলেজের গভার্নিং বডির সভাপতি হিসাবে দায়িত্ব পান বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।আসন্ন সংসদ সদস্য নির্বাচনের অংশগ্রহণের জন্য স্বেচ্ছায় অত্র কলেজের গভার্নিং বডির সভাপতি
পথ ছেড়েদেন আমিরুল ইসলাম খান আলিম।
জাতীয় বিশ্ববিদ্যালয় বিধিমালা অনুযায়ী অত্র বেলকুচি মডেল কলেজের গভর্নিং বডির সভাপতি দায়িত্ব পালন করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায় যে
ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্বে ৬ মাসের বেশি সময় থাকা যাবে না ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এক বছর বা তার বেশি সময় পর্যন্ত যারা ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ’ হিসেবে দায়িত্ব পালন করছেন তারা আর ওই পদে থাকতে পারবেন না। ১ জানুয়ারী ২০২৪ সাল থেকে দীর্ঘদিন একটানা অত্র বেলকুচি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে যাচ্ছেন শামীম হোসেন।
কলেজ সূত্রে জানা যায় ১৬-০৪-২০২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে প্রেরিত চিঠিতে বলা হয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জন্য শিক্ষকগণের মধ্যে হতে জ্যেষ্ঠতম ১০ শিক্ষকের তালিকা থেকে গভর্নিং বডির প্রস্তুত ক্রমে ৩ জন শিক্ষকের একটি প্যানেল তৈরি করে পাঁচ কার্য দিবসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরাবর প্রেরণ করতে বলেন,সেই প্রেরণ তালিকায় বেলকুচি মডেল কলেজের ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়ার জন্য নিজের ইচ্ছে মতো নিজের নাম তালিকা তৈরি করে পাঠিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন।
অত্র কলেজের (ইসলামের ইতিহাস সংস্কৃতি)
সহকারী অধ্যাপক আলমামুন প্রতিবেদকে জানান
আমি বিশ্বস্ত সূত্র জানতে পারিলাম যে,আমাদের কর্মস্থল তৎকালীন গভার্নিং বডির সাবেক সভাপতি ও বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার নিয়োগকৃত বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন নতুন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমালা লঙ্ঘন করে ,রেজুলেশন সহ তার নামসহ দুইজনের নামের তালিকা প্রেরণ করেছেন।আমি একজন সিনিয়র শিক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এই তালিকায় আমার নাম থাকবে কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন বহির্ভুত ভাবে আমাকে বাদ দিয়ে তালিকা প্রেরণ করেছেন,আমাদের কলেজের বর্তমান গভার্নিং বডির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান এ-র নিকট আমি ৩০/০৪/২০২৬, লিখিত অভিযোগ করেছি।আমি আশাবাদী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমালা অনুযায়ী বেলকুচি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগের ব্যাবস্থা নিবেন।
অত্র কলেজের গভার্নিং বডির অভিভাবক সদস্য
হযরত আলী বলেন ,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন তিনি আমাকে ফোন দেন কলেজে যাওয়ার জন্য, আমি কলেজে যাওয়ার পরে আমাকে একটা খাতায় স্বাক্ষর করতে বলেন আমি স্বাক্ষর করি খাতায়,ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগের বিষয় স্বাক্ষর নিয়েছে কি না এই বিষয় আমাকে কিছু বলেননি , ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগের তালিকা থেকে আল-মামুনের নাম কি জন্য বাদ দেওয়া হয়েছে এই বিষয় আমি কিছু বলতে পারবো না,এমনকি গভার্নিং বডির আলোচনা সভায় আমি ছিলাম না,আর আলোচনা সভা হয়েছে কি তাও বলতে পারছিনা।আমি অন্য প্রতিষ্ঠানে শিক্ষকতা করি তাড়াহুড়া করে স্বাক্ষর করে চলে এসেছি।
গভার্নিং বডির অভিভাবক সদস্য মিজানুর রহমান বলেন, আমাকে ফোন করেন কলেজ থেকে,আমি কলেজে যে শুধু স্বাক্ষর করেছি। কি বিষয় স্বাক্ষর নিলেন আমি কিছু জানিনা,ভারপ্রাপ্ত শামীম হোসেন মাঝে মধ্য ফোন করেন স্বাক্ষরের জন্য, স্বাক্ষর করে চলে আসি,আমি অভিভাবক সদস্য আর আমি তো সবকিছু জিজ্ঞেস করতে পারিনা।
মডেল কলেজ গভার্নিং বডির শিক্ষক প্রতিনিধি
আজিজুল রহমান (টুটুল)বলেন ,কিসের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা।গবার্নিং বডির শিক্ষক প্রতিনিধিগণ যে সিদ্ধান্ত নিবে ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর সিদ্ধান্তের বাইরে কেউ কিছু করতে পারবে না।
অত্র কলেজের গভার্নিং বডির শিক্ষক প্রতিনিধি ফরহাদ হোসেন জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো তালিকা আমি দেখি নাই,রেজুলেশন খাতায় স্বাক্ষর করতে বলেন আমি স্বাক্ষর করি।
কোন শিক্ষকের নাম বাদ দিয়েছে আর কোন শিক্ষকের নাম তুলেছে এটা বলতে পারবো না,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কথার বাইরে আমরা যাইতে পারি না।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান দীর্ঘদিন ধরে এই মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে ঝামেলা চলে
আসছে,মাঝে মধ্যে শুনতে পাই কলেজ চত্বরে তর্ক এবং বি তর্ক। এই ঝামেলার জন্য শিক্ষাঙ্গনে পরিবেশ নষ্ট হচ্ছে।আমাদের মডেল কলেজের একটা সুনাম ছিল পরিক্ষার পাশের হার নিয়ে, সেই পাশের হারের রকর্ড নষ্ট হয়েছে এই দুই বছরে। অত্র বেলকুচি মডেল কলেজে সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষাঙ্গনে এই ঝামেলাটা অতি তাড়াতাড়ি সমাধান করা হোক,শিক্ষা শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশ ফিরে আসুক আগের মতো।
অত্র কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন বলেন ,জাতীয় বিশ্ববিদ্যালয় বিধিমালা মেনে তালিকা প্রেরণ করেছি,কে,কি অভিযোগ করল সেটি আমার দেখার বিষয় না,২০২৪ সাল থেকে চলতি ২০২৬ সাল এখন পযন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।এমন প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়ে বলেন-এই বিষয়ে আমি কাউকে কৈফত দিতে পারবো না।
মডেল কলেজের গভার্নিং বডির সভাপতি ও
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান , জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা চিঠি আসে মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জন্য,আমি অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেনকে বলি শিক্ষকগণের মধ্যে হতে জ্যেষ্ঠতম ১০ শিক্ষকের তালিকা থেকে গভর্নিং বডির প্রস্তুত ক্রমে ৩ জন শিক্ষকের একটি প্যানেল তৈরি করে পাঁচ কার্য দিবসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরাবর প্রেরণ জন্য,
গভির্নিং বডির সদস্যগণ স্বাক্ষরিত রেজুলেশন তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পর
তৈরিকৃত তালিকার বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘনের অভিযোগ করেন অত্র কলেজের (ইসলামের ইতিহাস সংস্কৃতি)সহকারী অধ্যাপক আল-মামুন,
অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে তৈরিকৃত তালিকা তদন্তের জন্য একটা কমিটি গঠন করা হয়েছে,
অভিযোগ প্রেক্ষিতে সততা পাওয়া গেলে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24