1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিরডাপ মিলনায়তনে।

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

ডেক্স রিপোর্ট

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আসাদুজ্জামান, এমপি, মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
স্বাগত বক্তব্য প্রদান করেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।

আলোচনায় উপস্থিত ছিলেন মায়ের ডাকের সমন্বয়ক
ইঞ্জি. সানজিদা ইসলাম তুলী, এমপি,রুহুল কুদ্দুস কাজল, বিজ্ঞ অ্যাটর্নী জেনারেল।

মানবাধিকার কর্মী ও আইনজীবী, স্টিফেন লিলার, আবাসিক প্রতিনিধি, ইউএনডিপি বাংলাদেশ এবং
তাহসিনা রুশদীর লুনা, এমপি ।

বিশেষ আলোচনায় মায়ের ডাকের সমন্বয়ক ইঞ্জি. সানজিদা ইসলাম তুলী, এমপি মানবাধিকার কমিশনের স্বাধীনতা, স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কমিশনার নিয়োগ প্রক্রিয়াকে আরও অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করতে হবে, যাতে জনগণের আস্থা বৃদ্ধি পায়। পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে এনএইচআরসি’র কার্যক্রম সম্প্রসারণ, আর্থিক স্বায়ত্তশাসন নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিনি আরও উল্লেখ করেন, একটি কার্যকর ও স্বাধীন মানবাধিকার কমিশন রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সভায় মানবাধিকার সুরক্ষা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণে বাংলাদেশকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24