1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

জামালপুর জেলা পুলিশের আয়োজনে GBV”প্রতিরোধ ও মোকাবেলায় এক আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

জেলা পুলিশ জামালপুর কর্তৃক আয়োজিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

অদ্য সোমবার, ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দে জেলা পুলিশ জামালপুর কর্তৃক আয়োজিত এবং (ইউএনএফপিএ)-এর সার্বিক সহযোগিতায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ ও মোকাবেলায় এক আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, পুলিশ সুপার, জামালপুর। সভায় তিনি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের প্রতি সহানুভূতিশীল ও সেবামুখী মনোভাব নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর; জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জামালপুর; জনাব মোঃ রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জামালপুর; জনাব মোঃ সাইফুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল ও অতিরিক্ত দায়িত্বে ইসলামপুর সার্কেল, জামালপুর; জনাব মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার, মাদারগঞ্জ সার্কেল, জামালপুর; জনাব এম. এ. ফয়সাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জামালপুর এবং জনাব মোঃ মাকসুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জামালপুর। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সিভিল সার্জনের প্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সংঘটিত বিভিন্ন ধরনের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ভুক্তভোগীদের দ্রুত ও সমন্বিত সেবা প্রদান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24