
জাহাঙ্গীর আলম জামালপুরঃ
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের ঝাউলা দক্ষিণপাড়া গ্রামে এখন সর্বত্র আলোচনায় একটি নাম— মাহবুবুল আলম রিপেল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মুখে মুখে শোনা যাচ্ছে, তারা আগামী দিনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান এই তরুণ সমাজসেবককে।
মাহবুবুল আলম রিপেল হচ্ছেন এলাকার সুনামধন্য সাবেক মরহুম সোলেমান চেয়ারম্যানের কৃতি সন্তান। দীর্ঘদিন ধরে মরহুম সোলেমান চেয়ারম্যান ছিলেন গরিব ও অসহায় মানুষের নেতা। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি অর্জন করেছিলেন ব্যাপক জনপ্রিয়তা ও মানুষের অকৃত্রিম ভালোবাসা। তার মৃত্যুর পর এলাকাবাসী আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেই মানবদরদী নেতাকে।
স্থানীয়দের মতে, বাবার আদর্শ ও মানবসেবার শিক্ষা বুকে ধারণ করে এগিয়ে চলেছেন মাহবুবুল আলম রিফেল। তিনি চেয়ারম্যান হওয়ার আশায় নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা থেকেই দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতোমধ্যেই তিনি এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
ঝাউলা দক্ষিণপাড়ার একাধিক বাসিন্দা জানান,
“মরহুম সোলেমান চেয়ারম্যান ছিলেন গরিব মানুষের শেষ ভরসা। এখন তার সন্তান মাহবুবুল আলম রিপেলও মানুষের জন্য নিরলসভাবে কাজ করছেন। আমরা চাই তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখুন।”
এলাকাবাসীর ভাষ্য, মাহবুবুল আলম রিপেল সবসময় মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চান। সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই তার মূল লক্ষ্য। তরুণদের সঙ্গে নিয়ে তিনি একটি সুন্দর, উন্নত ও মানবিক সমাজ গঠনের স্বপ্ন দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনসম্পৃক্ততা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং মানবিক কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যেই সাধারণ মানুষের কাছে জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন মাহবুবুল আলম রিপেল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তার প্রতি সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বক্তব্যে মাহাবুবুল আলম রিপেল জানান বাবার আদর্শ বুকে লালন করে
গরিব অসহায় মানুষের সুখ দুঃখে পাশে থাকবো ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রতিশ্রুতি দেন৷