
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, দেশ পরিচালনায় এই সনদের মূল চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।
রবিবার (১৭ মে) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের সামনে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচির পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে এবং জুলাই সনদের মর্যাদা অক্ষুণ্ন রেখেই বিএনপি কাজ করে যাচ্ছে। এই ঐতিহাসিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুয়েব, মহানগরের সহ-সভাপতি ময়নুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, মো. লাহিন আহমেদ, মুমিনুর রহমান তানিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, পারভেজ খান জুয়েল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুর ইসলাম রুমেল, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, জাহিদ হাসান, মো. দিলাজ আহমদ, মো. নূর উদ্দিন খাঁন হাসান, সহ-সাধারণ সম্পাদক এম এ হাসান, হিবজুর বিশ্বাস রাজু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাহিয়ান আহমদ রিপন, আনছার আলী, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, মহানগরের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান মিসবাহ, তথ্য যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. সাজেদুল ইসলাম সাজু, মহানগরের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আব্দুল আজিম চৌধুরী গিলমান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মিনার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজন আচার্য্য, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মো. জাকির হোসেন, আব্দুল আলীম, সহ-দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, মহানগরের সহ-আইন বিষয়ক সম্পাদক মো. জুয়েল, মো. রেজাউল করিম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ বিপ্লব, জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক সামাদ হোসেন সাজু এবং সহ-মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক মো. আবদাল আহমদ চৌধুরী প্রমুখ।
এ সময় যুবদল নেতৃবৃন্দ রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক কার্যক্রম সফল করতে সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
পথসভা শেষে সিলেট জেলা ও মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বন্দরবাজার, মধুবন সুপার মার্কেট ও কোর্ট পয়েন্ট এলাকায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।