1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

জেলা কালেক্টরেট চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচীটি পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ হিমাগারে সংরক্ষণ ভাড়া কেজি প্রতি ৫ টাকা করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার আলু চাষী ও ব্যবসায়ীরা।

‎”কৃষক বাঁচলে বাঁচবে দেশ,সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জেলার আলু চাষি ও অংশীজনদের সংগঠন ‘আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি’র ব্যানারে

সোমবার (২২জুন) সকাল ১১ টায় জেলা কালেক্টরেট চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচীটি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা আলু চাষি সংগঠনের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বালিয়াডাঙ্গী আলু চাষী সংগঠনের সভাপতি আব্দুস সালাম সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, বর্তমানে হিমাগার ভাড়া অতিরিক্ত হওয়ায় একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে, অন্যদিকে বাজারে আলুর দাম না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক। বর্তমানে কেজি প্রতি ৮ টাকা হিমাগার ভাড়া নেয়া হচ্ছে,যা কৃষকদের সাথে অন্যায় করা হচ্ছে।
প্রতি কেজি ৫ টাকা ভাড়া করার দাবি তুলে বক্তারা আরো বলেন, প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয় ১৭ থেকে ১৮ টাকা আর কোল্ড স্টোরেজ ভাড়া দিতে হয় ৮ টাকা। বাজারে আলুর দাম না থাকার ফলে চরমভাবে ক্ষতিগ্রস্থ হতে হয় কৃষকদের। আলু পচনশীল কৃষিপণ্য হওয়ায় সঠিক ভাবে আলু সংরক্ষণে হিমাগারের বিকল্প নেই। আর এ সুযোগটা কাজে লাগিয়ে হিমাগার মালিকেরা বিনা কারণে সংরক্ষণ ভাড়া দফায় দফায় বৃদ্ধি করছেন। তিন বছরে দ্বিগুণেরও বেশি ভাড়া বাড়ানো হয়েছে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। তাই কৃষকদের নুন্যতম এ দাবী মানা না হলে আগামীতে বড় কর্মসূচী দেবার হুশিয়ারী দেয়া হয় মানববন্ধন থেকে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বরাবর স্মারকলিপি পেশ করেন ভুক্তভোগী কৃষকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24