1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ, উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

নজরুল ইসলাম খোকন
টেকনাফ কক্সবাজার :

কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী ইয়াবাভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০২ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে জীম্বংখালী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ৭০০ গজ দক্ষিণে, বিওপি থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং শূন্য লাইন থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইলিয়াসের ঘের এলাকায় দায়িত্ব পালনকালে বালতি হাতে জেলের ছদ্মবেশে এক সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে।

সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা দূর থেকে তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত কানজরপাড়ার দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে খাকিরঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী মোড়কে রাখা ৫০ হাজার (০৫ কাট) পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় অভিযান পরিচালনা করেও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি এবং অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য দমন এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে বিভিন্ন সফল অভিযান পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24