1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯২ বার পঠিত

রুবেল আহমদ, জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি, সিলেট
সিলেটের জৈন্তাপুর উপজেলা-এ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সুনন্দা রায়। বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা-র স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।
জানা যায়, সেনবাগ উপজেলা-র রাজারামপুর গ্রামে জন্মগ্রহণকারী সুনন্দা রায় ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। জৈন্তাপুরে যোগদানের আগে তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট-এ ন্যস্ত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়-এ সিনিয়র সহকারী কমিশনার, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়-এ সহকারী কমিশনার এবং সিলেট সিটি কর্পোরেশন-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট-এর সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুরে পদায়ন করা হয়। গত ১০ মে ২০২৬ তারিখে জারি করা ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার সকালে জৈন্তাপুর উপজেলায় পৌঁছালে নবাগত ইউএনও সুনন্দা রায়কে অভ্যর্থনা জানান সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা।
উল্লেখ্য, বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়-এ পদায়ন করা হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ শেষে নবাগত ইউএনও সুনন্দা রায় বলেন,
“জৈন্তাপুর উপজেলাবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24