1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

জৈন্তাপুরে ৪৬৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

রুবেল আহমদ, জৈন্তাপুর সিলেট
নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে সরকারের উদ্যোগে সিলেটের জৈন্তাপুর উপজেলা ৪৬৫টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে ২০২৬) জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জৈন্তাপুর উপজেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ফ্যামিলি কার্ড কর্মসূচি বিষয়ক বক্তব্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

সরকারি সূত্রে জানা যায়, পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা প্রদান করা হবে। সরকারি কোষাগার থেকে জি-টু-পি (G2P) পদ্ধতিতে এই অর্থ সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবে জমা হবে।

অনুষ্ঠান শেষে জৈন্তাপুর উপজেলার ৪৬৫ জন উপকারভোগী পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।হ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং শ্রম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এবং অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মসন সিংহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক, সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা, কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম, জৈন্তাপুর মডেল থানা-র অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শুরুর আগে আরিফুল হক চৌধুরী-এর হাতে জৈন্তাপুর প্রেসক্লাব-এর নবনির্বাচিত সভাপতি গোলাম সারওয়ার বেলাল ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজু-র নেতৃত্বে সাংবাদিকরা শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া তুলে দেন। একই সঙ্গে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব-এর নবনির্বাচিত সভাপতি ইসমাইল হোসাইন-এর নেতৃত্বে সাংবাদিকবৃন্দ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে জেলা পর্যায়ে সদ্য বিজয়ী ‘নতুন কুঁড়ি’ অনূর্ধ্ব-১৪ বালক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া জৈন্তাপুর উপজেলা ফুটবল দল-এর খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24