
নিজস্ব প্রতিবেদক, জৈন্তাপুর: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক রাজবাড়ী মাঠের গরুর বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। আজ (২৭ মে) বাজার পরিদর্শনে এসে ক্রেতা, বিক্রেতা ও ইজারাদারদের মাঝে এই লিফলেট বিতরণ করেন নিজপাট ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী।
লিফলেট বিতরণকালে চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী বাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, জাল টাকা সনাক্তকরণে সতর্ক থাকা এবং হাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। সেই সাথে দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী এবং বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঐতিহাসিক রাজবাড়ী মাঠে হাটের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতা ও বিক্রেতারা।