1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

*ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকা হতে ৫৯৬ বোতল স্কাফ, ২০ বোতল ফেন্সিডিল ও ০১টি মোটরসাইকেলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।*

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত

ডেক্স রিপোর্ট

*ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকা হতে ৫৯৬ বোতল স্কাফ, ২০ বোতল ফেন্সিডিল ও ০১টি মোটরসাইকেলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।*

১। মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স* নীতিতে অনুপ্রাণিত হয়ে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

২। এরই ধারাবাহিকতায় অদ্য ২২ মে ২০২৬ ইং তারিখ, ভোর ০৫:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহের একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন সামান্তা গ্রামস্থ আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি, হাই স্কুলের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী পরিচালনা করে একটি মোটরসাইকেলে থাকা দুজন ব্যক্তির মাঝখানে দুটি বস্তা দেখতে পেয়ে উপস্থিত লোকজন ও স্বাক্ষীর সামনে বস্তাদুটি খুললে বস্তার ভিতর থেকে ৫৯৬ বোতল স্কাফ, ২০ বোতল ফেন্সিডিল বহনকাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ পূর্বক বহনকারী আসামি *১) মোঃ সবুজ হোসেন (৩৩) পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং- যাদবপুর, ২) মহাসিন আলী (৩২) পিতা- মোঃ হায়দার আলী, সাং- বেতবেড়ী,* উভয় থানা- মহেশপুর, জেলা ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করে।

৩। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদ্বয় এবং উদ্ধারকৃত আলামত ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

৪। স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24