1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে ঢাকা-জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কের কুচাভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন জামালপুর সদর উপজেলার মাইনপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে আজমল (৩৩)। আহত ব্যক্তি হলেন জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সজিব (১৭)।

আহত সজিব জানান, শুক্রবার রাতে তিনি ও তার তিন বন্ধু ফৌজদারি মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি ড্রাম ট্রাক সেখানে আসে। ট্রাকের ভেতর থেকে এক নারীর চিৎকার শুনে তিনি ও তার এক বন্ধু ট্রাকটির দিকে এগিয়ে যান। পরে ট্রাকটি দ্রুত টাঙ্গাইলের দিকে চলে গেলে তারা দুই মোটরসাইকেল আরোহীর সহযোগিতায় ট্রাকটিকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে তার বন্ধু ও এক মোটরসাইকেল আরোহীর ফিরে গেলেও তিনি ও (মোটরসাইকেল আরোহীর) আজমল ট্রাকটির পিছু নিতে নিতে ধনবাড়ী পর্যন্ত চলে আসেন। পরে ট্রাকটিকে না পেয়ে তারা ফিরে যায় জামালপুরের দিকে পরে ফেরার পথে কী ঘটেছে তা তিনি আর বলতে পারেননি। তিনি জানান তার আর কিছুই মনে পরছে না।

নিহত আজমলের বন্ধু শিমুল জানায়, এখনে অন্য কোন ঘটনা থাকতে পারে, সুস্থ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি।

ধনবাড়ী থানার এসআই জাকির হোসেন জানান, টহল ডিউটির সময় কুচাভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেল সড়কে পড়ে থাকতে দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজমলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত সজিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে।

মো: পলাশ ইসলাম
ধনবাড়ী (টাঙ্গাইল)
মোবা: ০১৯৫৩২৫৫০০৮
তারিখ: ২৩-০৫-২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24