1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

টুঙ্গিপাড়ায় খাল খনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ১৯ জুন সরেজমিনে ঘুরে দেখলেন কাজের অগ্রগতি, ৯০ শতাংশ প্রকল্প সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নে চলমান একটি খাল খনন ও পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। শুক্রবার (১৯ জুন) তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের অগ্রগতি, গুণগত মান এবং বাস্তবায়ন কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনকৃত প্রকল্পটির নাম ‘পারঝনঝনিয়া নিজাম শেখের ঘের হতে ঠান্ডা মজুমদারের সীমানা পর্যন্ত বার খাল খনন ও পুনঃখনন প্রকল্প’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এবং সরকারের বিশেষ অগ্রাধিকার প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালটির দৈর্ঘ্য ১ দশমিক ৮ কিলোমিটার, উপরিভাগে প্রস্থ ৩০ ফুট এবং গভীরতা ১০ ফুট। বর্তমানে প্রকল্পটির প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে প্রকল্প এলাকায় ১০০টি বৃক্ষরোপণ করা হয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের সার্বিক অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের বিষয়গুলো পর্যালোচনা করেন। তিনি স্থানীয় জনগণ যাতে দ্রুত প্রকল্পটির প্রত্যাশিত সুফল ভোগ করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্টদের মতে, খালটি খনন ও পুনঃখননের ফলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি সেচ সুবিধা বৃদ্ধি পাবে। একই সঙ্গে ঘেরে মাছ চাষ, হাঁস পালন, সবজি উৎপাদন এবং কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ায় স্থানীয় অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24