1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

টেকনাফের হোয়াইক্যংয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাটের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫৪ বার পঠিত

বিএমইউজে টেকনাফ উপজেলা শাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী ও ডাকাত চক্রের হামলার শিকার হয়েছেন সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাট। এ সময় হামলাকারীরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

জানা গেছে, সংবাদ সংগ্রহের কাজে ঘটনাস্থলে গেলে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে সাংবাদিক সম্রাটের ওপর হামলা চালায়। হামলার সময় তাঁকে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয়। স্থানীয়দের মাঝে এ ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, সত্য প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি। সংবাদকর্মীরা সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র জনগণের সামনে তুলে ধরতে কাজ করেন। তাই পেশাগত দায়িত্ব পালনকালে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সচেতন মহল মনে করছে, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে একটি স্বার্থান্বেষী মহল বারবার হামলা, ভয়ভীতি ও নির্যাতনের পথ বেছে নিচ্ছে। কিন্তু এ ধরনের হামলা সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে পারবে না।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24