1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

টেকনাফে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দোকান ব্যবসায়ী গুরুতর আহত, হাসপাতালে চিকিৎসাধীন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

নজরুল ইসলাম খোকন
টেকনাফ প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে রাতের আঁধারে ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন স্থানীয় দোকান ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলা সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে ব্যবসা পরিচালনা করেন আবু বক্কর সিদ্দিক। প্রতিদিনের মতো রাতের বেলা দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে পৌঁছালে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা তার কাছে থাকা মালামাল ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ছিনতাইকারীদের বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে আবু বক্কর সিদ্দিককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতের শরীরে একাধিক স্থানে আঘাত রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। জনবহুল এলাকায় এমন ছিনতাই ও হামলার ঘটনায় স্থানীয়রা নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং জড়িত ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

আহত ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24