1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

টেকনাফে বিজিবির অভিযানে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি: আবু মুসা

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র বিশেষ অভিযানে ৮৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ জুন) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে গত ২৬ জুন বিকেলে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টে বিশেষ যানবাহন তল্লাশি পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তার ব্যবহৃত ব্যাগ এবং গাড়ির লাগেজ অংশে তল্লাশি চালানো হয়। পরে একটি কালো ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই সংশ্লিষ্ট যাত্রীকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার মো. হারুন অর রশিদ (২৭), পিতা মো. হোসাইন।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক আসামি ও জব্দকৃত ফেনসিডিল নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24