1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

টেকনাফ পৌর বিএনপির সহ-সভাপতি আবদুর জব্বার বহিষ্কার

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ পৌরসভা শাখা বিএনপির সহ-সভাপতি আবদুর জব্বারকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার সভাপতি শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আবদুর জব্বারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা বিএনপি।
এ বিষয়ে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতার সঙ্গে দলীয় কোনো কার্যক্রমে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে টেকনাফের রাজনৈতিক অঙ্গনে এ বহিষ্কারের ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24