1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধভাবে ২৮০ লিটার জ্বালানি তেল পাচারের অপরাধে দুইজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ জাহিরুল ইসলাম (৩০), গ্ৰাম ইস্কুল হাট নয়াপাড়া, অপর একজন মোঃ জহিরুল ইসলাম, গ্ৰাম হরিণমারী নাপাড়া এলাকার বাসিন্দা।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান উল হক পেট্রোলিয়াম আইন, ২০০৯ অনুযায়ী পৃথক দুটি মামলায় তাদের অর্থদণ্ড প্রদান করেন। এতে মোঃ জাহিরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং অপরজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। এদিকে জব্দকৃত ২৮০ লিটার পেট্রোল সরকারী ন্যায্যমূল্যে জনসাধারণের মাঝে উন্মুক্তভাবে বিক্রি করা হয়।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসানুল হক বলেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24