1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন __

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: কবির মোঃ সামছুল আলম ফাইটার।।

আজ (২৯ মে,২০২৬) এক ঐতিহাসিক ও গৌরবময় মুহূর্তের সাক্ষী হলো ঠাকুরগাঁও। ফিতা কেটে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি মহোদয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ড. মুহম্মদ শহীদ উজ জামান, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ইএসডিও।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ, এমপি মহোদয়; ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ জাহিদুর রহমান; ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম; ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন; ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি জনাব মির্জা ফয়সাল আমিন; ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডামসহ ঠাকুরগাঁও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ড. ইসরাফিল শাহীন মহোদয়।

নিজ বক্তব্যে ড. মুহম্মদ শহীদ উজ জামান মহোদয় বলেন—
“১৯০৪ সালে ঠাকুরগাঁও জিলা স্কুল প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পরে ১৯৫৯ সালে ঠাকুরগাঁও সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলো, যা এ অঞ্চলের শিক্ষা ও উন্নয়নের ইতিহাসে এক নতুন মাইলফলক। এই বিশ্ববিদ্যালয় ঠাকুরগাঁওয়ের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।”

তিনি এ মহতী উদ্যোগের জন্য প্রধান অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

📚 ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা নয়; এটি উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন এবং সামগ্রিক অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচনের এক ঐতিহাসিক পদক্ষেপ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24