1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ঠাকুরগাঁও সীমান্তে অভিযানে ফেনসিডিল ও নিষিদ্ধ মাদক উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদক ও সরকারি অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার (২৪ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ ঘটিকায়) ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ কান্দাল বিওপির একটি চৌকস টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কান্দাল বিওপির দ্বায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৩৫৯/৪-আর হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বড়দহগা’ নামক গ্রামে একটি বিশেষ অভিযান চালানো হয়। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় নিম্নলিখিত মাদক ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।

১১ বোতল ভারতীয় ফেনসিডিল (১০০ এমএল)
০৪ বোতল ভারতীয় এসকফ সিরাপ (১০০ এমএল)

১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (১০০ এমজি), যা মাদক হিসেবে ব্যবহৃত হয়।
৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট (৪ এমজি)।

বিজিবি কর্তৃক জব্দকৃত এই মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৯,০০০/- (ঊনপঞ্চাশ হাজার) টাকা নির্ধারণ করা হয়েছে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। পলাতক চোরাকারবারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং জব্দকৃত মালামাল নিয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24