1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ঠাকূরগাঁওয়ে নানান আয়োজনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

মো. আরফান আলী :
বিশ্ব মাদক সমস্যা: চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী সমাধান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার ২৬ জুন সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঠাকুরগাঁও-এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ, বিজিবির প্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারী মাদক বিরোধী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি সমাজবিনাশী ব্যাধি, যা শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম ও সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মাদকের অপব্যবহার প্রতিরোধ, অবৈধ মাদক পাচার রোধ এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা , চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24