1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ঠাকূরগাঁওয়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৩ বার পঠিত

মো. আরফান আলী :
ঠাকূরগাঁওয়ে শিশু লামিয়া, শিশু রামিসা, আছিয়াসহ দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এসব ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।
রোববার ২৪ মে দুপূরে ঠাকূরগাঁও শহরের চৌরাস্তায় সম্মিলিত নারী সমাজ-এর আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। শিশু লামিয়া, শিশু রামিসা ও আছিয়াসহ সাম্প্রতিক ঘটনাগুলো পুরো জাতিকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট মৌসুমী রহমান, নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ, সাংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, মানবাধিকার কর্মী নাজমা বেগম স্নিগ্ধা ও ফারজানা আক্তার পাখিসহ অন্যান্যরা।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার নারী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় তারা শিশু নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24