1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

ঠাকূরগাঁও জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় -এলজিআরডি -মন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত

মো. আরফান আলী :
বিএনপি’র মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। সেই সাথে ঐক্যের অভাবে অনেকেই ওয়েজ কল্যাণ বোর্ড অনুযায়ী বেতন- ভাতা পান না । সাংবাদিকদের ঐক্যের অভাব রয়েছে । শুক্রবার ২৯ মে দুপুরে ঠাকূরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা ব্যক্ত করেণ । তিনি আরও বলেন অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই । সভায় ঠাকূরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা ও সদর উপজেলা সহ পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী ও সদ্য ভুল্লী, রুহিয়া উপজেলার প্রিন্ট ইলেকট্রনিক, অনলাইন গণমাধ্যমের সাংবাদিকগণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেণ।

তিনি বলেন, আপনারা জানেন এই সরকার দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। ব্যাংকগুলো খালি করে দিয়েছে। ব্যাংকে সবকিছু লুটপাট করে ৮০ লাখ কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই আওয়ামী লীগ, তাদের মন্ত্রীরা। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে। সুতরাং আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা করি। আগামী তিন মাসে আমরা উন্নয়ন করার চেষ্টা করেছি। আগামী দিনগুলোতে যদি সহযোগিতা করে যান তাহলে আমার পক্ষে যতটুকু সম্ভব, সাংবাদিকদের সহযোগিতা করার চেষ্টা করবো।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারন সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ সহ দলীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24