1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ঠাকূরগাঁও জেলায় বর্ণীল আয়োজনে নতুন কুঁড়ি খেলা উদ্বোধন।

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মো. আরফান আলী :
ঠাকূরগাঁওয় জেলা বর্ণীল আয়োজনে নতুন কুুঁড়ি খেলা প্রতিোগীতা উদ্বোধন করা হয়। ‘ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা’ এই স্লোগানে

শনিবার ২ মে বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে শুরুতেই ভাচূয়ালি দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন করেণ প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান । ঠাকূরগাঁওয়ে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করে আমন্ত্রীত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।

ঠাকূরগাঁওয়ে জাতীয় পতাকা ও নতুন কুঁড়ি স্পোর্টস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে জেলায় প্রধান অতিথি হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করে বক্তৃতা প্রদান করেণ প্রধান অতিথি ঠাকূরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম জাহিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: গোলাম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, পুলিশ সুপার মো: বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইমরান কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, এনডিসি মো: নাঈম আশরাফ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী, সাবেক কৃতী ফুটবলার ও টাউন ক্লাবের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন জুলু, ক্রীড়া সংগঠক এ্যাড. আশিকুর রহমান রিজভী, ক্রীড়া সংগঠক হারুন অর রশিদসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।

উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টস এ মোট ৬টি ইভেন্টে ছেলে ও মেয়েদের খেলা অনুষ্ঠিত হবে বলে জানান সংশ্লিষ্ট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24