
ডেক্স রিপোর্ট
আজ বৃহস্পতিবার দুপুর ১২.০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর “পদ্মা“ সম্মেলন কক্ষে রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয় এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী, অ্যাডিশনাল ডিআইজি, পিবিআই, রাজশাহী বিভাগ, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, অ্যাডিশনাল ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট, রাজশাহী বিভাগ, অ্যাডিশনাল পুলিশ কমিশনার (ক্রাইম), আরএমপি, রাজশাহী, এবং রাজশাহী রেঞ্জের সকল পুলিশ সুপার ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মহোদয়সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।