1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ডিজিটাল ভূমি সেবায় স্বচ্ছতা বাড়ছে: গোপালগঞ্জে সেমিনার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে “স্মার্ট ভূমি প্রশাসন: টেকসই উন্নয়ন, আইনি সুশাসন ও জনবান্ধব জনপ্রশাসনের নতুন রূপরেখা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের স্বচ্ছতা সম্মেলন কক্ষে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ”।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন শরিফ। তিনি বলেন, মানুষের জীবন, সমাজ ও রাষ্ট্রব্যবস্থার সঙ্গে ভূমির সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ভূমি প্রশাসন এখন আর শুধু রাজস্ব আদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি নাগরিক সেবা, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে।
তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনার ইতিহাস বহু প্রাচীন। শেরশাহ শুরি ও মুঘল আমলে বৈজ্ঞানিক জরিপ ও কর ব্যবস্থার সূচনা হলেও ব্রিটিশ আমলে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত কৃষকদের অধিকার ক্ষুণ্ন করেছিল। জমিদারি প্রথার কারণে কৃষক সমাজ দীর্ঘদিন শোষণ ও বৈষম্যের শিকার হয়।
মূল প্রবন্ধে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ভূমি প্রশাসনকে ডিজিটাল ও জনবান্ধব করতে অনলাইনে নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা চালু করা হয়েছে। এতে জনগণের ভোগান্তি কমেছে এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রূলী বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ও আধুনিক ভূমি প্রশাসন গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি সাধারণ মানুষের জন্য ভূমি সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে স্মার্ট ভূমি ব্যবস্থাপনার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24