1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪০ বার পঠিত

ডুমুরিয়া (খুলনা) থেকে শেখ মাহতাব হোসেন।
শনিবার ৬জুন ২০২৬
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এখন কেবল একটি ঐতিহাসিক জনপদই নয়, বরং দেশের দাবা অঙ্গনে এক উদীয়মান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। চুকনগর চেস ক্লাবের নিয়মিত আয়োজনে এবং চুকনগর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতাগুলো স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। ফিদে (FIDE) অনুমোদিত এই টুর্নামেন্টগুলোতে দেশ-বিদেশের বহু প্রতিভাবান ও রেটেড দাবাড়ু অংশ নিচ্ছেন।
ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে দাবার প্রসার এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম দেওয়ার লক্ষ্যেই এই প্রতিযোগিতার ধারাবাহিক আয়োজন করা হচ্ছে। দুই দিনব্যাপী সুইজারল্যান্ড পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টগুলোতে আন্তর্জাতিক রেটিং (Standard Rating) পরিবর্তনের সুযোগ থাকায় খেলোয়াড়দের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়।
বিগত আসরগুলোতে বাংলাদেশ দাবা ফেডারেশনের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় দাবাড়ুদের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের রেটেড খেলোয়াড়রাও অংশ নিয়েছেন। সম্প্রতি সমাপ্ত একটি আসরে ভারতীয় দাবাড়ু সৌরভ চৌবে দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। মোঃ ‌মুহায়মেনুর রহমান (খোকন),
এছাড়া রানার্সআপসহ শীর্ষ স্থানগুলোতে জায়গা করে নেন বাংলাদেশের সুপরিচিত দাবাড়ু দ্বিতীয় স্থান‌ অর্জন করেছেন জয়দেব তৃতীয় স্থান অর্জন করেছেন এমডি শরীফ হোসেন,
চুকনগর ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এই টুর্নামেন্টগুলোর সার্বিক পরিচালনায় দায়িত্ব পালন করছেন প্রধান সংগঠক দীপ্তিমান বাপ্পি এবং প্রধান বিচারক (Chief Arbiter) হিসেবে ম্যাচ পরিচালনা করছেন আন্তর্জাতিক ম্যাচ রেফারি মো: আব্দুল্লাহ আল মামুন। খেলাগুলো আন্তর্জাতিক দাবা সংস্থা ফিদে-র নিয়ম মেনে স্ট্যান্ডার্ড ৬০ মিনিট এবং প্রতিটি চালের জন্য ৩০ সেকেন্ড ইনক্রিমেন্ট (Time Control) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন স্থানীয় তরুণদের দাবা খেলার প্রতি আগ্রহী করে তুলছে। শুধু তাই নয়, বাইরের জেলা এবং বিদেশ থেকে আসা দাবাড়ুদের জন্য আবাসন ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে চুকনগর চেস ক্লাব দেশের ক্রীড়াঙ্গনে এক অনন্য নজির স্থাপন করে চলেছে। আগামীতেও এই ধারা অব্যাহত রেখে চুকনগর থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের গ্র্যান্ডমাস্টার তৈরি করাই তাদের মূল লক্ষ্য।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপদের মাঝে নগদ অর্থ, ট্রফি ও মেডেল বিতরণ ‌ চুকনগর চেস ক্লাবের সভাপতি সরদার শাহিদুর‌ রহমাননের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ডুমুরিয়া‌ উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,‌ মোঃ ‌কামাল হোসেন, সাংবাদিক আক্তারুজ্জামান লিটন,স্থানীয় ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সফল আয়োজনের জন্য চুকনগর চেস ক্লাব ও কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24