1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: শেখ মাহতাব হোসেন।

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে আইন-শৃঙ্খলা রক্ষা ও গ্রামীণ জনপদের নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক হাজিরা ও দিকনির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) সদস্যদের এই সাপ্তাহিক হাজিরা গ্রহণ করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার।
হাজিরা গ্রহণ শেষে গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “গ্রামীণ জনপদের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গ্রাম পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সরকারের মাঠ পর্যায়ের চোখ-কান হিসেবে আপনারা কাজ করেন। তাই নিজ নিজ এলাকায় বাল্যবিয়ে, মাদক, জুয়া এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করতে হবে।”

তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি যেকোনো নির্দেশনা বাস্তবায়নে গ্রাম পুলিশকে আরও দায়িত্বশীল ও তৎপর হতে হবে। দায়িত্ব পালনে অবহেলা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
হাজিরা প্রদান ও সমাবেশ চলাকালীন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার ও মহল্লাদারগণ উপস্থিত ছিলেন।
সাপ্তাহিক এই হাজিরা ও দিকনির্দেশনার ফলে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে গ্রাম পুলিশ সদস্যদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24