1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন- বাগেরহাটের কৃতি সন্তান হাসিবুর রহমান রবি।

জানা গেছে, রবি’র বাবা ছিলেন একজন আদর্শবান শিক্ষক এবং মা সরকারী কর্মজীবী নারী। এই পরিবার থেকে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ শিক্ষার জন্য ঢাকায় পাড়ি জমান তিনি। শৈশব থেকে পারিবারিক আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি’র রাজনীতিতে জড়িয়ে পড়েন, সেই সুবাদে ২০১০ সাল থেকে বিএনপি’র বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আলোচিত এক এগারোর আন্দোলন, শেখ হাসিনা বিরোধী আন্দোলন, সবশেষ ২৪ এর ছাত্রজনতার আন্দোলনে ঢাকার রাজপথে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন এই ক্লিন ইমেজের ছাত্রনেতা হাসিবুর রহমান রবি। বর্তমান সড়ক, নৌ ও রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রবিউল আলমের পাশে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে সরব দেখা গেছে এই ছাত্রনেতাকে।

ছাত্রদলের সকল কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দান করার ফলশ্রুতিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ তাকে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়কের পদে আসীন করেছেন।

গত ১লা মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এতে ১৩ জন যুগ্ম-আহ্বায়ক ও ৩২৭ জনকে সদস্য ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

ঢাকা কলেজ শাখার নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান রবি বলেন, দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন কর্মী হিসেবে বিগত সময়ে রাজপথে ছিলাম এবং আগামী দিনেও রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা পালন করব।

তিনি আরও বলেন, বাগেরহাটের সন্তান হিসেবে আমি আগামী দিনে বাগেরহাটবাসীর জন্য নিরলসভাবে কাজ করতে চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24