1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

ঢেঁকির কথন

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

ঢেঁকির কথন
— আব্দুল হামিদ সরকার

আমি পল্লীবাংলার হারিয়ে যাওয়া ঢেঁকি
অবহেলা অনাদরে আছি পড়ে
কাঠপোকার আক্রমণে ক্ষত শরীর নিয়ে।
আমি জড়পদার্থ হলেও ভঙ্গুর মনে
অতীতকে করি অবগাহন,
যান্ত্রিকতার আবরণে মানুষের চলছে
আজ সামাজিক আনুষ্ঠানিকতা।
কিন্তু এই তো সেদিন ——–
কুটুম এসেছে — জামাই এসেছে
স্লোগান তুলে আমাকে দ্বারা ধান পিষে
পিঠার মহাউৎসবে উঠতো মেতে।
পল্লীবধূরা কুপি জ্বেলে ধান পিষতো
জোনাকজ্বলা সন্ধ্যা হতে গভীর রজনী পর্যন্ত
চলতো গালগল্প আর আমার
ধুরমুর শব্দ ঢেঁকিসংগীত —–।
আমিও আহলাদে বউঝিদের
আনন্দ আর স্বপ্নের হতাম অংশীদার।
কিন্তু আজ গ্রামবাংলার ঐতিহ্য ঢেঁকি
জাদুঘরে বন্দী হয়েছে আজ,
নতুন প্রজন্ম আমার সম্পর্কে নহে
ওয়াকিবহাল —-।
তখন আমার চোখ ফেটে আসে জল
যান্ত্রিকতার ঝকঝকে বিজলি বাতির
কাছে সত্যি কি আমি বেমানান?
সত্যি আজ হারিয়ে যেতে বসেছি,
যতটুকু আছে প্রাণ প্যারালাইসিস রোগী
করে রেখেছে গোয়াল ঘরে লাইফ সাপোর্টে
–।

(১৮/৫/২৬)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24