1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

. তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন হলো মনোহরদীতে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোঃ আঃ কুদ্দুস মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ -প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা । মঙ্গলবার সকালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়। এসময় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে বণ্যাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মো: সজিব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা সাব রেজিস্টার গোবিন্দ সাহা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গনি ফরাজিসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমি সেবা পৌঁছে দিতে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিসেবা মেলা পালিত হচ্ছে। ভূমিসেবার উন্নয়নে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বসহ কাজ করছে সরকার। এরই মধ্যে ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, নাগরিকদের অনলাইনে ফি লেনদেন, হটলাইন নম্বরে সেবা, ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ, ডিজিটালাইজড ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু ও ভূমি আইনের সংস্কার করা হয়েছে।
পরে মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক এক প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ভূমি সেবা, ভূমি আইন, খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেয়। এ সময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং ভূমি সংক্রান্ত সঠিক জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24