1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

“তৃণমূল থেকে নেতা নির্বাচন করুন, ত্যাগীদের অবহেলা করলে দল ক্ষতিগ্রস্ত হবে”

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৩০ বার পঠিত

স্টাফ রিপোর্ট শহীদুল ইসলাম
বিগত ১৫ বছর ধরে রাজপথে জেল-জুলুমের শিকার পিরোজপুরের ছাত্রনেতা মুন্না ইসলাম জনির আকুল আবেদন
পিরোজপুর, ২৫ মে, ২০২৬:
বিগত ১৫ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক, বারবার জেল-জুলুম ও পুলিশি নির্যাতনের শিকার সাবেক পিরোজপুর জেলা শহীদ জিয়া ছাত্র পরিষদের প্রচার সম্পাদক মুন্না ইসলাম জনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে তৃণমূলের ত্যাগী কর্মীদের সঠিক মূল্যায়নের দাবি জানিয়েছেন। নতুন কমিটি গঠনের এই গুরুত্বপূর্ণ সময়ে এসে দলের সুযোগসন্ধানী ও সুবিধাভোগীদের ভিড়ে যেন প্রকৃত আন্দোলনকারীরা হারিয়ে না যান, সে বিষয়ে তিনি দলীয় শীর্ষ নেতৃত্ব এবং যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের বর্ণনা দিয়ে ছাত্রনেতা মুন্না ইসলাম জনি জানান, ২০১২ সালে যখন দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রথম শুরু হয়, তখন অনেকেই মাঠ ছেড়ে দিয়েছিলেন বা প্রতিপক্ষের সাথে লেজুড়বৃত্তি করেছিলেন। সেই কঠিন সময়ে অত্যন্ত সীমিত সংখ্যক মানুষকে নিয়ে তিনি স্পষ্টভাবেই রাজনীতির মাঠে এবং আন্দোলনের সামনের কাতারে ছিলেন। ২০১৪ সালের একতরফা নির্বাচনের সময়েও তিনি সরকারের বিরুদ্ধে রাস্তায় শক্ত অবস্থান নেন, যার ফলশ্রুতিতে তাকে গ্রেফতার করা হয় এবং তিনি প্রথমবার জেল খাটেন ও মামলার শিকার হন।

পরবর্তীতে ২০১৬ সালের আন্দোলনের ডাক দেওয়া হলে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন। সে সময় পুলিশের নির্মম নির্যাতনের শিকার হন এবং তাকে আবারও গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। সেই কঠিন মুহূর্তে দল থেকে কেউ পাশে না দাঁড়ালেও সম্পূর্ণ পারিবারিক উদ্যোগে তিনি জামিনে মুক্ত হন। ২০১৭ সালেও তিনি আন্দোলনের মাঠ থেকে এক চুল পরিমাণও পিছু হটেননি। ২০১৮ সালের নির্বাচনের সময়েও তিনি সমানভাবে সক্রিয় ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24