1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান জানালেন এডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ধৈর্য, মানবতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা। এই ঈদের মূল শিক্ষা ধারণ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি আহ্বান জানান।

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে এডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে থেকে নির্যাতন, মামলা-হামলা ও কারাবরণ করেছেন, সেই ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করা হলে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের জন্য নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ের প্রকৃত ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদী ও মৌসুমী নেতাদের প্রাধান্য দেওয়া হলে সাংগঠনিক দুর্বলতা তৈরি হবে এবং সাধারণ জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হবে। দলের দুর্দিনে যারা রাজপথে সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়নই দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক আরও বলেন, গত ১৭ বছরে দলের ভেতরে অনুপ্রবেশকারী সুবিধাবাদী, বিতর্কিত ও ক্ষমতাকেন্দ্রিক নেতাদের কর্মকাণ্ডের সুষ্ঠু তথ্য সংরক্ষণ ও মূল্যায়ন জরুরি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভবিষ্যতের স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও দাবি করেন, তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে যোগ্য, পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তুলতে হবে। এতে গণতান্ত্রিক রাজনীতি শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।

শেষে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24