1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ত্রিমোহিনী ইউপিতে পুনরায় প্রশাসক নিয়োগ/ভোগান্তির অবসান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৪ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদে পুনরায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা পরিষদের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম আবারও সচল হওয়ার আশা করছেন ইউনিয়নবাসী।
উল্লেখ্য, বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে সাবেক চেয়ারম্যান এস. এম. আনিছুর রহমানের অপসারণের পর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি দায়িত্ব পালন করে আসলেও কিছু আইনগত জটিলতার কারণে গত ৩০ মার্চ ২০২৬ তারিখে প্রশাসক পদ প্রত্যাহার করা হয়।
প্রশাসক না থাকায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে থাকে। নাগরিক সেবা সংক্রান্ত নানা আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল দীর্ঘদিন ধরে টেবিলে জমে থাকায় সাধারণ জনগণ ও ভোটারদের ভোগান্তির শিকার হতে হয়।
অবশেষে সকল জটিলতা কাটিয়ে গত ২১ জুন ২০২৬ তারিখে উপজেলা প্রশাসন পুনরায় ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ প্রদান করে। নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ রায়হান আহমেদ বাপ্পি, যিনি উপজেলা প্রশাসনের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। ইউনিয়ন পরিষদে ২১ জুন তার প্রশাসক হিসাবে ১ম কর্মদিবস।
ইউনিয়নবাসী আশা করছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে এবং দীর্ঘদিনের স্থবিরতা দূর হয়ে জনগণের ভোগান্তির অবসান ঘটবে।
ছবিঃ
২৪/০৬/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24