1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

দমদমিয়ায় বাস দুর্ঘটনা: কোস্ট গার্ডের দ্রুত অভিযানে যাত্রী উদ্ধার, আহতদের জরুরি চিকিৎসা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় কবলিত একটি যাত্রীবাহী বাসের যাত্রীদের দ্রুত উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী পয়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস, যাতে আনুমানিক ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন, টেকনাফ থানার দমদমিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন এবং অনেকে আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেন।

সমন্বিত অভিযানের মাধ্যমে বাসের ভেতরে আটকে পড়া সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের মেডিকেল টিম আহতদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং উন্নত চিকিৎসার জন্য তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দুর্ঘটনাসহ যেকোনো মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা ও প্রস্তুতির সঙ্গে উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24