1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

দলীয় প্রভাব খাটিয়ে ইউনিয়নের জমি দখল, ভবন নির্মাণে এলাকায় মধ্যে চরম উত্তেজনা

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক এনামুল করিম দিদার সিদ্দিকী
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি মীর কাসেম আলীর ও মোঃ হাবিবুর রহমান হাবুল্লা স্থানীয়ভাবে প্রভাবশালী একটি মহলের সঙ্গে যোগসাজশে দলীয় প্রভাব বিস্তার করে ০৫ নং ইউনিয়ন পরিষদের সামনে সরকারি জমি দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউনিয়নের মালিকানাধীন ওই জমিটি জনসাধারণের বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু হঠাৎ করেই একটি প্রভাবশালী গোষ্ঠী তথ্যা বিএনপি’র ওয়ার্ড সভাপতি মীর কাসেম আলী ও তার ছেলে জাহিদ চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ ভাগিয়ে নিয়ে,দলীয় পরিচয়কে কাজে লাগিয়ে জমিটি নিজেদের দখলে নিয়ে সেখানে দ্রুতগতিতে ভবন নির্মাণ শুরু করে।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের কিছু কর্মকর্তার নীরব ভূমিকা বা উদাসীনতার সুযোগ নিয়েই এ ধরনের দখলদারিত্ব সম্ভব হয়েছে। তারা অবিলম্বে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে জমি উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। তবে এখনো অভিযুক্ত পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এমনকি সুনামগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য মোঃ কামরুল ইসলাম এর কাছে বেশ কয়েকজন ব্যাক্তি মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যম এবিষয়ে জানতে চেয়েছেন। তিনি কোন বক্তব্য দেন নি।
স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24