1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

দিনাজপুর বীরগঞ্জে ৮নং ভোগনগর ইউনিয়ন চকমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি : শুক্রবার (৩ জুলাই) সকাল এই খেলার উদ্বোধন করেন শুরু হওয়া এই টুর্নামেন্টে এলাকার ক্ষুদে ফুটবলারদের নিয়ে ৮টি দল অংশ নেয়। দিনভর প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাটি দেখতে বিদ্যালয় মাঠে ভিড় করেন অভিভাবক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় বাসিন্দারা।

টুর্নামেন্ট পরিচালনা করেন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৮নং ভোগনগর ইউনিয়ন শাখার সদস্যসচিব মানিক চন্দ্র রায়।

এ সময় উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. নুরজামাল,৮ ভোগনগর ইউনিয়ন পরিষদের ৭নং মেম্বার পদপ্রার্থী আব্দুর রহমান, চকমোহন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক দীনেশ রায়, বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ -খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভোগনগর ইউনিয়ন শাখার আহ্বায়ক হরিশ চন্দ্র রায়, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকেরা বলেন, শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24