1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

দুরমুঠ ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: যুব সমাজের অহংকার আনোয়ার হোসেনের হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের হাতিজা গ্রামে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী আনোয়ার হোসেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “এই এলাকায় আর মাদকের রাজত্ব চলবে না। যারা তরুণ সমাজকে ধ্বংস করছে, পরিবার ভাঙছে এবং ভবিষ্যৎ নষ্ট করছে— তাদের বিরুদ্ধে এবার জনতার জাগরণ গড়ে তোলা হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ও বিপথগামী যুবক এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এতে সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি পরিবারে পরিবারে অশান্তি, অপরাধ ও নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় এলাকার সচেতন মহল ও সাধারণ জনগণ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন,
“মাদক ব্যবসায়ীদের কোনো দল নেই, কোনো মানবতা নেই। তারা শুধু নিজের স্বার্থের জন্য যুব সমাজকে ধ্বংস করছে। যারা মাদকের মাধ্যমে মানুষের জীবন নষ্ট করছে, তারা সমাজের শত্রু। এখন সময় এসেছে প্রতিটি মহল্লা, প্রতিটি রাস্তা ও প্রতিটি ঘর থেকে প্রতিবাদ গড়ে তোলার।”

তিনি আরও বলেন,
“চুপ থাকাও অপরাধ। যে মাদকের বিরুদ্ধে কথা বলবে না, সে ধ্বংসকে নীরবে সমর্থন করবে। তাই সবাইকে একসাথে দাঁড়াতে হবে। এই মাটি কখনো মাদকের আস্তানা হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ।”

স্থানীয়দের মতে, আনোয়ার হোসেন একজন সৎ ব্যবসায়ী, পরিবেশবান্ধব চিন্তাধারার মানুষ ও সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত। তরুণদের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে উৎসাহ প্রদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতা তৈরিতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। যুব সমাজের কাছে তার গ্রহণযোগ্যতা ও ব্যক্তিত্ব ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এলাকাবাসীর অনেকেই মনে করছেন, দুরমুঠ ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড তথা হাতিজা গ্রামের উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা ও মাদকমুক্ত সমাজ গঠনে আনোয়ার হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে তাকে মেম্বার পদে দেখতে চান বলেও জানিয়েছেন স্থানীয় জনগণের একটি বড় অংশ।

স্থানীয় সচেতন মহল বলছে, বর্তমানে সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে সচেতন করা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং অসাধু মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা সময়ের দাবি।

এদিকে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আনোয়ার হোসেনের নেতৃত্বে হাতিজা গ্রামে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে উঠবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24