1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

দেয়াল দখলের প্রতিযোগিতা: ঈদ শুভেচ্ছার পোস্টারে অতিষ্ঠ মনিরামপুরবাসী

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর)যশোরঃ

যশোরের মনিরামপুরে ঈদুল আজহা উপলক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু-এর পক্ষ থেকে লাগানো শুভেচ্ছা পোস্টারকে কেন্দ্র করে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে,ব্যক্তিগত অনুমতি ছাড়াই বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস এবং বাসাবাড়ির দেয়ালে ব্যাপকহারে পোস্টার লাগানো হয়েছে।

স্থানীয়দের দাবি, ঈদের শুভেচ্ছা জানানোর নামে এভাবে যত্রতত্র পোস্টার লাগানো পরিবেশ ও নগর সৌন্দর্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে নতুন রঙ করা ভবন ও ব্যক্তিমালিকানাধীন দেয়ালে পোস্টার সাঁটানোর কারণে মালিকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।ভুক্তভোগীরা জানান, পোস্টার লাগানোর সময় বাড়ির মালিকদের কোনো অনুমতি নেওয়া হয়নি। পোস্টার খুলে ফেললেও আঠার দাগ ও কাগজের অংশ দেয়ালে থেকে যাচ্ছে, ফলে দেয়ালের সৌন্দর্য নষ্ট হচ্ছে।

এ প্রতিবেদকের নিজ বাসার দেয়ালেও একাধিক পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে দেয়ালের ক্ষতির পাশাপাশি বাড়ির বাহ্যিক সৌন্দর্যও নষ্ট হয়েছে বলে জানান তিনি।

সচেতন নাগরিকরা বলছেন, রাজনৈতিক বা ব্যক্তিগত প্রচারণার ক্ষেত্রে জনদুর্ভোগ সৃষ্টি না করে নির্ধারিত স্থানে প্রচারসামগ্রী ব্যবহার করা উচিত। ঈদের শুভেচ্ছা জানানো অবশ্যই ইতিবাচক উদ্যোগ, তবে তা যেন অন্যের সম্পত্তির ক্ষতির কারণ না হয়।

এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রশ্ন— ঈদের শুভেচ্ছা কি মানুষের দেয়াল দখল করেই জানাতে হবে?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24