1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

**দেশব্যাপী অনলাইন ভূমি সেবা মেলার উদ্বোধন: খুলনার ফুলতলায় উৎসবমুখর পরিবেশে সেবা প্রদান**

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

**মোঃ আশরাফুল ইসলাম রাজু
খুলনা জেলা প্রতিনিধি
Id number- 057**

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রত্যয়ে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা- ২০২৬’। আজ ১৯ মে সকালে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
সারাদেশের মতো খুলনার ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়েও উৎসবমুখর পরিবেশে এই মেলা শুরু হয়েছে। ফুলতলা উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সূচিরানী সাহা এবং সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা। এ সময় স্থানীয় জনপ্রতিধি, বীর মুক্তিযোদ্ধা ও ভূমিসেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।
মেলা প্রাঙ্গণ থেকে নাগরিকরা সরাসরি অনলাইনে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ, ই-নামজারি, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপের আবেদনসহ ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতার সরাসরি সমাধান ও পরামর্শ পাচ্ছেন।
উপজেলা ভূমি প্রশাসন জানিয়েছে, কোনো ধরনের ভোগান্তি ও দালালের দৌরাত্ম্য ছাড়া সাধারণ মানুষকে দ্রুততম সময়ে ডিজিটাল সেবা দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য। আজ ১৯ মে থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন বিরতিহীনভাবে চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24