1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ মনির মন্ডল,সাভারঃএবার দেশীয় পশু দিয়ে কোরবানি হবে বাংলাদেশে, এ উপলক্ষে ১ কোটি রেশিও পশু তৈরি রয়েছে বলে জানান, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় তিনি আরো বলেন বিগত সরকার কৃষিবান্ধব ছিলেন না, কিন্তু বর্তমান সরকার শতভাগ কৃষিবান্ধব সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে (৪র্থ তলা), বিএলআরআই এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

এসময় প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আরো বলেন, ‘লক্ষ্যমাত্রা থেকে অধিক প্রস্তুতি আছে আমাদের। বাংলাদেশের যে পরিমাণ গরু-ছাগল ভেড়া কোরবানির জন্য প্রয়োজন তা পর্যাপ্ত পরিমাণে আছে। এছাড়াও কোরবানি উপলক্ষে সরকার কোন পশু আমদানি করবে না। পাশ্ববর্তী দেশ থেকে চোরাচালানের মাধ্যমে দেশে পশু যেন না আসে, এ বিষয়ে বর্ডার গার্ড সহ দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া আছে’ বলেও জানান মন্ত্রী। ‘এছাড়াও বর্ডার এলাকার জনগণকে  সতর্ক করা হয়েছে’। এ সময় তিনি আরো বলেন, ‘এ সরকার কৃষি বান্ধব সরকার এবং আমরা মনে করি কৃষকের অর্থনৈতিক ডেভেলপ হলে দেশর ডেভলপ হবে। যার কারণে আপনারা দেখবেন আমরা বেশিরভাগ সিদ্ধান্তগুলো নিয়েছি কৃষকদের উন্নয়নে। এজন্য সরকারের নেয়া উদ্যোগ ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এই সব কিছুই কৃষকদের জন্যই করা হয়েছে’। ‘অতীতে যারা সরকারি ছিলেন তারা কেউ কৃষি বান্ধব ছিল না বর্তমান সরকার শতভাগ কৃষি বান্ধব সরকার। সুতরাং কৃষিকে ডেভলপ করার জন্য যেখানে যে ধরনের সমস্যা আছে সে সমস্যা দ্রুত সময়ের ভিতর সমাধান করা হবে’। ‘আমরা চাচ্ছি কত কম দামে গরু লালন পালন করা যায় এবং কত উন্নত জাতের ঘাস উৎপাদন করা যায় এ বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করতে’। ‘বিএলআরআই তে এই বিষয়গুলোই আমি আজকে দেখতে এসেছি’।
দুপুরে বিএলআরআই এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময় সভা শুরু হয়ে বিকেলে শেষ হয়। সভায় কর্মশালায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব, মো. দেলোয়ার হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24