1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

দৈনিক রূপালী সৈকতের প্রতিনিধি সম্মেলন সফল করতে সম্পাদক-প্রকাশকের সঙ্গে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

নজরুল ইসলাম খোকন
টেকনাফ, কক্সবাজার।

আসন্ন প্রতিনিধি সম্মেলনকে সুষ্ঠু, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে দৈনিক রূপালী সৈকত পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) রাত ৮টায় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রতিনিধি সম্মেলনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম, দায়িত্ব বণ্টন, অতিথি আপ্যায়ন এবং অনুষ্ঠান বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনকে আরও কার্যকর ও স্মরণীয় করে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক রূপালী সৈকত পত্রিকার পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ নুরুল হোসাইন, নজরুল ইসলাম খোকন, সোলতান আহমদ, এসকে জাফর আলম, কামরুল ইসলাম, রাসেল তালুকদার ও মো. ইউছুপ।

সভায় সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী বলেন, “প্রতিনিধিরাই একটি পত্রিকার প্রাণশক্তি। সবার সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে প্রতিনিধি সম্মেলনকে একটি সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় আয়োজন হিসেবে বাস্তবায়ন করা সম্ভব।”

এ সময় উপস্থিত নেতৃবৃন্দও প্রতিনিধি সম্মেলনের সফল বাস্তবায়নে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে প্রতিনিধি সম্মেলনের সফল আয়োজন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24