1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ধনবাড়ীতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২১ বার পঠিত

মো: পলাশ ইসলাম
ধনবাড়ী, টাঙ্গাইল:

“ভূমিসেবা মেলা ২০২৬” উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুন) সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়। ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরজাহান আক্তার সাথী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী সাব-রেজিস্ট্রার মো: হযরত আলী, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন।

এছাড়াও উপস্থিত ছিলেন ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, কার্যনির্বাহী সদস্য ও মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক পলাশ ইসলাম, সাংবাদিক জাহিদ সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে অনলাইনে নামজারি, খতিয়ান উত্তোলন এবং ভূমি উন্নয়ন কর প্রদানের মতো ডিজিটাল সেবার মাধ্যমে জনগণ দ্রুত ও সহজে সেবা পাচ্ছে।

বক্তারা আরও বলেন, ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সচেতন করা এবং সরাসরি সেবা প্রদান করা হচ্ছে। তিনদিনব্যাপী এ মেলায় নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদান ও বিভিন্ন অনলাইন সেবা বিষয়ে আগতদের তথ্য ও পরামর্শ দেওয়া হবে।

মো: পলাশ ইসলাম 
ধনবাড়ী, টাঙ্গাইল 
মোবা: ০১৯৫৩২৫৫০০৮ 
তারিখ: ১৯-০৫-২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24