1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ধনবাড়ীতে রাইস মিলে আগুন ও পুকুরে বিষ প্রয়োগ

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৪ বার পঠিত

মোঃ দেলোয়ার হোসেন ডিস্ট্রিক্ট ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের চরভাকুড়া গ্রামে ৬ জুন গভীর রাতে ভয়াবহ এক ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি করেছে একদল দুর্বৃত্তরা। ধনবাড়ী ফায়ার সার্ভিসের টিম ঘটনা স্থলে পৌঁছার আগেই রাইস মিলটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান,রাইস মিলটিতে প্রায় ১০/১২ জন কৃষক এর ধান এবং ভুট্টা ৪০ মণ পুড়ে ধংস হয়ে। যায়।স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক এর মালিকানাধীন রাইস মিল কারখানায় পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে রাইসমিলটি ধংস হয় এবং রাইস মিলের সামনেই তার পুকুরে বিষ প্রয়োগ করে দ্রুত পালিয়ে যায়। এতে দুই লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়।
এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত হামলা এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান। তিনি বলেন,
“এটি একটি জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাই।”

এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার এস.আই মো: আরিফ হোসেন। তিনি জানান,
“ঘটনার সঠিক তদন্ত চলমান রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24