1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ধর্মপাশায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে তারেক রহমানের মানবিক সহায়তা নগত টাকা ও চাউল বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত মানবিক সহায়তা হিসেবে ২নং ওয়ার্ডের ৬৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ১৫ কেজি করে চাল এবং তিন হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

​আজ ২৬ মে (মঙ্গলবার) ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত উপকারভোগী কৃষকদের হাতে এই অনুদান ও সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী দিনে প্রাথমিকভাবে উপজেলার সদর ইউনিয়নের ২টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে জনপ্রতি নগদ ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাউল তুলে দেওয়া হয়েছে। এছাড়া আজকেই প্রায় ৬৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এই সহায়তা তুলে দেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে আগামী ঈদুল আজহার পর পরই ৬টি ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি ওয়ার্ডে চূড়ান্তভাবে বাছাইকৃত কৃষকের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হবে। দুর্যোগ কাটিয়ে উঠতে কৃষকদের পাশে দাঁড়াতে টানা তিন মাস নগদ অর্থ ও চাউলের এই মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

​উল্লেখ্য, এবারের অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে হাওরাঞ্চলের এই উপজেলায় কৃষিক্ষেত্রে কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, যার ফলে স্থানীয় কৃষকরা চরম সংকটের মুখে পড়েছেন। তবে স্থানীয় কৃষকদের দাবি, উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের তুলনায় এই “কৃষি কার্ড” এর সংখ্যা অনেক কম। ফলে এখনো বহু ভুক্তভোগী কৃষক এই সুবিধার আওতায় বাইরে রয়ে গেছেন। তারা কার্ডের সংখ্যা আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নূরুল ইসলাম, সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সোহাগ, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ লিয়াকত আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মিয়া প্রমুখ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসন করা অত্যন্ত জরুরি। তারেক রহমানের এই মানবিক সহায়তা কৃষকদের সাময়িক সংকট কাটিয়ে উঠতে এবং আগামীতে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​সহায়তা গ্রহণকালে নগদ টাকা ও চাউল পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন স্থানীয় কৃষকরা। সরকারি দপ্তরে বসে এমন স্বচ্ছ প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী মানবিক উদ্যোগের সুফল পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।##

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি
০১৭১২-৫৯৮৫৭৫
২৬-০৫-২০২৬ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24