1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ধর্ষণের শিকার রমিসা আক্তারের বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মো ঃ হোসাইন নাঈম
ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ ।

পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারের বাসায় গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন!

অন্যদিকে রামিসার বাবা তারেক রহমানের পায়ে পড়ে যান, পাশে রামিসার মা হাত জোড় করে দাঁড়িয়ে ছিলেন। তারা কোনো টাকা চাননি, কোনো সরকারি চাকরিও চাননি। তারা শুধু চেয়েছেন যাদের কারণে তাদের সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাদের সঠিক বিচার। আর চেয়েছেন তাদের বড় মেয়ের নিরাপত্তা।

তারেক রহমান তাদের আশ্বস্ত করেছেন দ্রুত বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে। পাশাপাশি ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারের বড় বোন রাইসা আক্তারের পড়ালেখা ও নিরাপত্তাসহ সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসলে এমন পরিবারগুলো খুব বেশি কিছু চায় না। তারা সম্পদ চায় না, সুবিধা চায় না তারা শুধু ইনসাফ চায়।

তারেক রহমানকে ধন্যবাদ, তিনি আজ তাদের পাশে এসেছেন। তবে মানুষের প্রত্যাশা একটাই এটা যেন শুধু মুহূর্তের সহানুভূতি হয়ে না থাকে, বরং কথাগুলো বাস্তব পদক্ষেপেও দেখা যায়!

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ আরও অনেকে।সাধারণ মানুষ আশাবাদী এবার ধর্ষণের শিকার রামিসা আক্তারের হত্যাকারীর বিচার বাংলার মাটিতে হবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24