1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

নওগাঁয় ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করায় ৯ স্কাউট শিক্ষার্থীকে পুলিশ সুপারের শুভেচ্ছা

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

এসএসসি পরীক্ষা চলাকালে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে স্বেচ্ছাসেবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নওগাঁর ৯ জন স্কাউট শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা পুলিশ।

শনিবার (২৭ জুন) দুপুরে ওই ৯ জন স্কাউট শিক্ষার্থী নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা পুলিশ সুপার তাদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং পরীক্ষার সময় তাদের দায়িত্বশীল ও মানবিক ভূমিকার প্রশংসা করেন।

জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা চলাকালে কেডি স্কুলের মোড়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং জেলা স্কুলসংলগ্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে যানজট নিয়ন্ত্রণ ও পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেন এসব স্কাউট শিক্ষার্থী।

পুলিশ সুপার তাদের এই স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কাজে পুলিশের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য দোয়া ও আশীর্বাদ করেন।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ভবিষ্যতেও সমাজ ও দেশের কল্যাণে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24