1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

নওগাঁয় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ মোঃ রাফি হোসেন

নওগাঁ জেলার বিভিন্ন সড়কে যানজট নিরসন, সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর উদ্যোগে বাস-ট্রাক মালিক সমিতি, পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার বিভিন্ন সড়কে যানজটের কারণ চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক ও বাসস্ট্যান্ডে যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা, যেখানে-সেখানে যানবাহন পার্কিং বা দাঁড় করানো থেকে বিরত থাকা, ট্রাফিক আইন মেনে চলা এবং যাত্রী ওঠানামার জন্য নির্ধারিত স্থান ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জনগণকে নিরাপদ, স্বস্তিদায়ক ও মানসম্মত পরিবহনসেবা প্রদান করা আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব।” তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের যাত্রীদের সঙ্গে ভদ্র, সম্মানজনক ও সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানান। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি, অসৌজন্যমূলক আচরণ এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা থেকে বিরত থাকা এবং সর্বোচ্চ সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পরিবহন মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।
সভায় উপস্থিত পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ মতবিনিময় সভার মাধ্যমে নওগাঁ জেলায় নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পুলিশ প্রশাসন ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24