
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁ জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সদ্য সাবেক অ্যাডহক কমিটির সদস্য সচিব, জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামানের নিকট থেকে নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব, সাবেক জাতীয় ফুটবলার জনাব মোঃ এনামুল হক আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ জাহিদুল ইসলাম ধলু এবং অ্যাডহক কমিটির সদস্য জনাব মোঃ গোলাম রাব্বানী সাজ্জুসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির মাধ্যমে নওগাঁ জেলার ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।