1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

নওগাঁ রানীনগরে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

জনগণের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁর রানীনগর থানার উদ্যোগে মঙ্গলবার (৩০ জুন) বড়বাড়ি বাজারে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন এবং সাইবার অপরাধ মোকাবিলায় জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, মতামত ও পরামর্শ তুলে ধরেন। এসব বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয় এবং জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও যোগাযোগ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণ ও পুলিশের সম্মিলিত অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়লে অপরাধ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24